রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উলিপুরে মস‌জি‌দে নামাজ পড়‌তে গি‌য়ে রেলিং ভেঙে মুসল্লির মৃত‌্যু

উলিপুর ‎কুড়িগ্রাম প্রতিনিধি   |   রবিবার, ২০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   106 বার পঠিত

উলিপুরে মস‌জি‌দে নামাজ পড়‌তে গি‌য়ে রেলিং ভেঙে মুসল্লির মৃত‌্যু
‎কুড়িগ্রামের উলিপুরে মস‌জি‌দে নামাজ পড়‌তে গি‌য়ে রেলিং ভেঙে আলহাজ্ব আব্দুল মমিন (৬৫) নামের এক মুসল্লির মৃত‌্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার(১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ারখাতা গ্রামে।
‎নিহ‌তের স্বজন‌ ও প্রত্যক্ষদর্শী সূ‌ত্রে জানা গে‌ছে, ওই গ্রামের হাজি রহিম উদ্দিনের ছেলে আলহাজ্ব আব্দুল মমিন প্রতিদিনের মতো মাগবিরের নামাজ পড়তে আপুয়ারখাতা জামে মসজিদে যায়। এসময় মসজিদের দরজার উপরে থাকা রেলিং ভেঙে মাথায় পড়ে মে‌ঝে‌তে লুটিয়ে পড়েন আব্দুল মমিন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে মসজিদের অন্যান্য মুসল্লিরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। 
‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box

Posted ১১:০৭ অপরাহ্ণ | রবিবার, ২০ জুলাই ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com