রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে ট্রাকচাপায় যুবক নিহত

গাজীপুর প্রতিনিধি   |   শনিবার, ১৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   168 বার পঠিত

গাজীপুরে ট্রাকচাপায় যুবক নিহত

গাজীপুরের কালিয়াকৈর বাজারস্থ ফুলবাড়িয়া টেম্পো স্ট্যান্ডে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রুদ্র পাল (২০) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ৯ টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রুদ্র পাল উপজেলার শিমুলতলী (পালপাড়া) গ্রামের বাসিন্দা।শনিবার সকালে সে দ্রুত সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিমেন্টবোঝাই মালবাহী ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

Posted ১০:৩৩ অপরাহ্ণ | শনিবার, ১৯ জুলাই ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com