রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উলিপুরে ভিক্ষুক পুর্নবাসনে ছাগল বিতরণ

উলিপুর ‎কুড়িগ্রাম প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   101 বার পঠিত

উলিপুরে ভিক্ষুক পুর্নবাসনে ছাগল বিতরণ
‎কুড়িগ্রামের উলিপুরে ভিক্ষুক পুর্নবাসনে ছাগল বিতরণ করা হয়েছে। ভিক্ষুক পুর্নবাসন প্রকল্পের আওতায় ৮ জনের মাঝে ৩০টি ছাগল বিতরণ করা হয়।
‎বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৮ জন ভিক্ষুক ও প্রতিবন্ধীর মাঝে ৩০টি ছাগল বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা।
‎লাঠির খামার ধরনীবাড়ী গ্রামের অন্ধ হাফেজ মাজেদ আলী বলেন, ভিক্ষা করা লজ্জার কাজ। কিন্তু কি করবো, জীবন তো বাঁচাতে হবে। তাই লজ্জা শরমের মাথা খেয়ে ভিক্ষা করছিলাম। ছেলে-মেয়ে নিয়ে খুব কষ্ট করে কোন রকমে বাছিঁ আছি। এখন ছাগল পালি পুষি জীবন বাঁচাবো। ছাগল পেয়ে খুশিতে কেঁদে ফেলেন তিনি।
‎এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় ভিক্ষুকদের স্বাবলম্বি করার জন্য ছাগল বিতরণ করা হয়েছে।
Facebook Comments Box

Posted ১১:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com