



উলিপুর প্রতিনিধি | সোমবার, ১৪ জুলাই ২০২৫ | প্রিন্ট | 92 বার পঠিত

‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে উলিপুরে বিশ্ব জনসংখ্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে রেলি শেষেপরিবার পরিকল্পনা হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন কাজে অবদান রাখতে ৪জনকে পুরস্কার প্রদান করা হয়।

oplus_1026
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আমিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়ন কুমার সাহা উপজেলা নির্বাহী অফিসার, বিশেষ অতিথি ডাঃ মোহাম্মদ হারুন-অর-রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, ল্যাম্প প্রতিনিধি ইয়াসিন আলী, অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ শরীয়ত উল্লাহ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রমুখ।

Posted ১০:১৪ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


