



গোয়াইনঘাট প্রতিনিধি | শনিবার, ১২ জুলাই ২০২৫ | প্রিন্ট | 159 বার পঠিত

সিলেট ৪-আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যরিষ্টার কামরুজ্জামান সেলিম'র পৃথক মতবিনিময় সভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৪-আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যরিষ্টার কামরুজ্জামান সেলিম’র সমর্থনে কোম্পানিগঞ্জের বিভিন্ন স্থানে মতবিনিময় ও জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলার টুকের বাজার, খাগাইল বাজার ও সালুটিকর বাজারসহ বিভিন্ন স্থানে মতবিনিময় ও জনসংযোগ করেছেন। কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এপিপি এডভোকেট কামাল উদ্দিন’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ৪-আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্য পদপ্রার্থী ব্যরিষ্টার কামরুজ্জামান সেলিম। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপি সহসভাপতি এডভোকেট নূর আহম্মদ, এডভোকেট লিয়াকত আলী এপিপি, এডভোকেট মোবারক হোসেন এপিপি, এডভোকেট দিলওয়ার, এডভোকেট তারেক, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মেম্বার, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাজন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল আহম্মেদ, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, সোহাগ আহম্মেদ, হাসান উদ্দিন, আইনুল হক, শফিকুল ইসলাম প্রমুখ।


Posted ৭:৫৫ অপরাহ্ণ | শনিবার, ১২ জুলাই ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


