রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমতলীর কুকুয়া ইউনিয়নে ট্রান্সফরমার লাগাতে গিয়ে বিদ্যুৎ কর্মীর মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি   |   শুক্রবার, ১১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   110 বার পঠিত

আমতলীর কুকুয়া ইউনিয়নে ট্রান্সফরমার লাগাতে গিয়ে বিদ্যুৎ কর্মীর মৃত্যু

বরগুনা আমতলীর কুকুয়া ইউনিয়নের হরিমৃতুঞ্জয় গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমতলী পল্লী বিদ্যুতের একজন কর্মীর মৃত্যু হয়েছে। বিদ্যুৎকর্মীর নাম বায়েজিদ হোসেন আকাশ (৩২) এবং সে বরিশাল বিমান বন্দর থানার তহুতপুুর গ্রামের বাকের হোসেনের ছেলে।

শুক্রবার (১১ জুলাই) বিকালে আমতলী পল্লী বিদ্যুতের কর্মী বায়েজিদ তার সহকর্মী রিফাতের কুকুয়া ইউনিয়নের হরিমৃতুঞ্জয় গ্রামের বিদ্যুৎ সংযোগের পুরাতন একটি ট্রান্সফরমার পরিবর্তনের জন্য খুটিতে উঠে কাজ করছিলেন। এসময় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। কাজ শেষ হওয়ার আগেই বিকাল ৫ টায় নিজ দপ্তরের লোকজন বিদ্যুৎ সংযোগ চালু করায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বায়েজিদ গুরুতর আগত হন । সাথে থাকা সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক লুনা বিনতে হক তাকে মৃত্যু ঘোষণা করেন।

পল্লী বিদ্যুৎ আমতলী কার্যালয়ের জুনিয়র প্রকৌশলী মো. খুরশিদ আলম বলেন, কাজ করার সময় বিদ্যুৎ সংযোগ চালুর বিষয়টি তদন্ত করা হবে।

পল্লীবিদ্যুৎ পটুয়াখালী কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. আবুল কাসেম বলেন, বায়েজিদের মৃত্যুতে কারো কোন গাফেলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী থানার ওসি (তদন্ত) আমির হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কারো কোন গাফেলতি থাকলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১০:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ১১ জুলাই ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com