



আমতলী (বরগুনা) প্রতিনিধি | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ | প্রিন্ট | 97 বার পঠিত

আমতলী উপজেলা কৃষি পূর্নবাসন ও বাস্তবায়ন কমিটি এর উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষক পরিবারের শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔসধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টায় আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান আমতলী মফিজ উদ্দিন বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করে এ কার্যক্রমের উদ্ভোধন করেন। এ সময় আমতলী কৃষি কর্মকর্তা মো. রাসেল মিয়া ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম কবির ,বাংলাদেশ শিক্ষক সমিতি ( সেলিম ভূইয়া) এর সদস্য সচিব মো. রেজাউল করিম সহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তা মো. রাসেল মিয়া জানান এ কর্মসূচির আওতায় আমতলী পৌরসভার ০৩ টি ও ০৭ টি ইউনিয়নের একটি করে প্রতিষ্ঠানের মোট ১৫০০ শিক্ষার্থী ০৪ টি করে মোট ৬০০০ চারা বিতরণ করা হবে। চারার মধ্যে রয়েছে ০১ টি করে বেল চারা, ০১ টি নিম ও ০২ টি করে জাম গাছের চারা।

Posted ১১:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


