



সুনামগঞ্জ প্রতিনিধি | মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ | প্রিন্ট | 104 বার পঠিত

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ঘনিষ্ট হিসেবে পরিচিত সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুর হোসেনকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
মঙ্গলবার (১ জুলাই) সকালে সুনামগঞ্জ জেলা দ্রুত বিচার আদালতে হাজির হলে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে সুনামগঞ্জ দ্রত বিচার আদালতের বিচারক মুহাং হেলাল উদ্দিন জামিন না মঞ্জুর করে নুর হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, গেল বছরের ৪ই আগষ্ট সুনামগঞ্জ জেলা শহরে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান, গ্রেপ্তারকৃত নুর হোসেনসহ ৯৯ জনকে আসামী করে মামলা দায়ের করেন আন্দোলনে আহত দোয়ারাবাজার উপজেলার আহত জহুরের ভাই হাফিজ আহমেদ। এ মামলায় ৫০ নম্বর আসামি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান নুর হোসেন।মামলা দায়েরের পর আত্মগোপনে চলে যান শান্তিগঞ্জের ‘বিতর্তিক’ এই আওয়ামী লীগ নেতা।

Posted ১০:৫৪ পিএম | মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


