রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জের এক ইউপি সদস্য নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি

সুনামগঞ্জ প্রতিনিধি   |   সোমবার, ৩০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   174 বার পঠিত

শান্তিগঞ্জের এক ইউপি সদস্য নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে হত্যার হুমকিতে নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক ইউপি সদস্য।

গত শনিবার (২৮ জুন) ছাতক থানার ভাঁতগাও গ্রামের আকতার হোসেন কাজলসহ আরও ২/৩ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিদখাই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ সুয়েল আহমদ মনু। মনু দরগাপাশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান সদস্য।

অভিযোগ সূত্রে ইউপি সদস্য সুয়েল আহমদ মনু মিয়া বলেন, আকতার হোসেন কাজলের সাথে আমাদের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। স্থানীয় বিচারকগণ বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু গত ২৭ জুন শুক্রবার দুপুরে স্থানীয় ভমভমি বাজারে সায়েম মিয়ার চায়ের দোকানে দেখতে পেয়ে আকতার হোসেন আমাকে গালিগালাজ করেন। আমি প্রতিবাদ করলে তিনি মারপীট করতে উদ্যত হন। উপস্থিত লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় আকতার হোসেন আমাকে গুম করে লাশ নদীতে ফেলে দেওয়ার হুমকি দেন। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ ব্যাপারে আকতার হোসেন কাজল জানান, মেম্বারের সাথে জায়গার ঝামেলা আমার মামাদের। গত বৈশাখ মাসে জায়গা সংক্রান্ত বিষয়ে আমি মেম্বারকে প্রশ্ন করলে আমাকে জুতা নিয়ে মারতে উদ্যত হন। তাদের গ্রামের বিচারকদের কাছে বিচার দিলে মেম্বার তাদেরকে পাত্তা দেননি। গত শুক্রবারে বাজার আমার এক ব্যবসায়ীক পার্টনারের সাথে বসে মেম্বার চা খাচ্ছিলেন। আমি পার্টনারকে বিচার মানে না এমন মোনাফেকের সাথে বসে চা না খেয়ে চলে আসতে বলি। ঐদিন কোনো ধরনের ঝগড়া হয়নি। পরে শুনেছি আমার বিরুদ্ধে মেম্বার জিডি করেছে।

জিডির বিষয়ে শান্তিগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, বিষয়টি আইনী প্রক্রিয়াধীন। আদালতের অনুমতি সাপেক্ষে তদন্তপূর্বক বিস্তারিত বলা যাবে।

Facebook Comments Box

Posted ১০:৫৮ অপরাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com