সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ খেলাফত মজলিস তাহিরপুর উপজেলা শাখা পূনর্গঠণ সম্পন্ন, সভাপতি মুখলিসুর- সম্পাদক এরশাদুল আলম

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   সোমবার, ২৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   348 বার পঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস তাহিরপুর উপজেলা শাখা পূনর্গঠণ সম্পন্ন, সভাপতি মুখলিসুর- সম্পাদক এরশাদুল আলম

বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা শাখার মজলিসে শুরার অধিবেশন ২০২৫-২০২৬ সেশনের জন্য মাওলানা মুখলিসুর রহমান কে সভাপতি, মৌলভী এরশাদুল আলম কে সেক্রেটারী ও মাওলানা তৈয়বুর রহমান কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে।

সোমবার(২৩ জুন) সকাল ১১টায় উপজেলার বাদাঘাট কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা সভাপতি মাওলানা মুখলিসুর রহমানের সভাপতিত্বে, শাখা সেক্রেটারী মৌলভী এরশাদুল আলমের পরিচালনায় শুরায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আজিজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল জলিল, মাওলানা সুলেমান হেকিম, বিশেষ অতিথি ও নির্বাচন কমিশন হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম,সহকারী নির্বাচন কমিশন ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা এম সাইফুর রহমান সাজাওয়ার, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ ফেদাউল হক্।
উল্লেখ্য শুরা অধিবেশনে গোপন ব্যালেটের মাধ্যমে ২০২৫-২৬ সেশনের জন্য মাওলানা মুখলিসুর রহমান কে সভাপতি, মৌলভী এরশাদুল আলম কে সেক্রেটারী ও মাওলানা তৈয়বুর রহমান কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট তাহিরপুর উপজেলা শাখা পুনর্গঠন করা হয়।

Facebook Comments Box

Posted ১১:০৮ অপরাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com