সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   সোমবার, ২৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   150 বার পঠিত

শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনা কংগ্রেস) ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা ঝিলমিল অডিটোরিয়ায়ে, পার্টনার কংগ্রেস সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা’র সভাপতিত্বে, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ওমর ফারুক।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ।

সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, কৃষক জসীম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদ সরকার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, সাবেক ইউপি সদস্য ও কৃষক মকবুল হোসেন, ডা. সোয়েব আহমদ জায়গীরদার সহ প্রমুখ।

এর আগে দুপুর সাড়ে ১২টায় কৃষক কৃষাণীদের অংসগ্রহণে পার্টনার কংগ্রেস উপলক্ষে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে অতিথিরা ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

Facebook Comments Box

Posted ১১:০৪ অপরাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com