



গাজীপুর প্রতিনিধি | রবিবার, ২২ জুন ২০২৫ | প্রিন্ট | 226 বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ উপলক্ষে রোববার (২২ জুন) বিকেলে স্মরণকালের গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা নবগঠিত উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানান কেন্দ্রীয় নেতাদের কাছে।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির খান। সঞ্চালনায় ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের প্রায় অর্ধলক্ষাধিক কর্মী-সমর্থকদের উপস্থিত ছিলেন। কালিয়াকৈর বাস স্ট্যান্ড, বাজার রোড, বাইপাস রোড ও সাহেব বাজার এলাকায় স্লোগানে – স্লোগানে মুখরিত হয়ে ওঠে। সমাবেশের নেতাকর্মীদের পদচারনায় মিছিলের নগরীতে পরিণত হয়। দলীয় স্লোগান ছাড়াও বিশেষ স্লোগান ছিল ” আজকের উপস্থিতি – স্মরণকালের উপস্থিতি, জনগণের উপস্থিতি -পাল্টে যাবে পরিস্থিতি।

Posted ১১:০৫ অপরাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


