সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিএনপি নেতা নুর আলী’র উপর মিথ্যা হত্যা মামলা দায়েরে “জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম ‘সিলেট”র নিন্দা ও প্রতিবাদ

সুনামগঞ্জ প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   191 বার পঠিত

বিএনপি নেতা নুর আলী’র উপর মিথ্যা হত্যা মামলা দায়েরে “জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম ‘সিলেট”র নিন্দা ও প্রতিবাদ

সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য শান্তিগঞ্জের কৃতি সন্তান নুর আলী’র উপর মিথ্যা ও ষড়যন্ত্রমুলক হত্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম সিলেট এর নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে ফোরামের আহবায়ক ও মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল ও সদস্য সচিব এবং মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন বলেন ফেসিষ্ট শেখ হাসিনা সরকারের আমলে মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলার বুঝা জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দ এখন ও বয়ে যাচ্ছেন এমতাবস্থায় যদি অন্তরবর্তী সরকারের আমলে বিএনপি নেতাকর্মী সম্পুর্ন মিথ্যা মামলায় আসামী হন তা অত্যন্ত দুঃখজনক। চিহ্নিত আওয়ামী পরিবারের আব্যন্তরিন খুনের মামলায় বিএনপি নেতা নুর আলীকে আসামী করা হয়েছে যা ফেসিষ্টের পদধ্বনি বলে নেতৃবৃন্দ মনে করেন। অবিলম্বে নুর আলীকে স্বসম্মানে মামলা থেকে অব্যাহতি দানের জোর দাবি জানান। নেতৃবৃন্দ বলেন মামলা থেকে অব্যাহতি না দিলে অন্যতায় সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। অবিলম্বে নুর আলী কে মিথ্যা হত্যা মামলা থেকে স্বসম্মানে অব্যাহতি প্রদানের জোর দাবি জানান নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ১০:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com