সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমতলীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

আমতলী (বরগুনা) প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   97 বার পঠিত

আমতলীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ব্যাংক, ইফাদ ও কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরেরর অর্থায়নে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (১৭ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন এ সভা অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তারেক হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রাসরণ অধিদপ্তর বরিশাল অঞ্চল ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার। বিশেষ অতিথি ছিলেন, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনা রথীন্দ্র নাথ বিশ্বাস, সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার প্রকল্প মোসাঃ ফাহিমা হক। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ রাসেল, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আজাদুর রহমান, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী ইদ্রিস আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসাইন, ওসি (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাদ, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম তালুকদার, সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সহ-সভাপতি মোঃ হোসাইন আলী কাজী, উপজেলা কৃষক দল সভাপতি মোঃ জাহাঙ্গির আলম, কৃষক এনামুল খাঁন, মিরাজ ও সুলতান মিয়া প্রমুখ। সমাবেশে কৃষক-কৃষাণী, সংবাদিক ও সুশীল সমাজের শতাধিক নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

প্রধান অতিথি ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার বলেন, কৃষকই বাংলার প্রাণ। কিন্তু কৃষকদের মধ্যে ঐক্য নেই। তাদের মধ্যে ঐক্য না থাকায় কৃষকরা তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারেনা। কৃষকদের সেই অধিকার আদায় করতেই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস গঠন করা হয়েছে। এ পার্টনার প্রেগ্রাম কৃষকের অধিকার আদায় করতে কাজ করবে।

Facebook Comments Box

Posted ১০:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com