সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের অসহায় পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি   |   শনিবার, ১৪ জুন ২০২৫   |   প্রিন্ট   |   175 বার পঠিত

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের অসহায় পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের এর উদ্যোগে ১ হাজার ২ শত ২৫ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ২ কেজি করে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।

ঈদের দ্বিতীয় দিন রবিবার উপজেলার ৫টি ইউনিয়ন হাতিয়া, বুড়াবুড়ী, ধরণীবাড়ী, পান্ডুল এবং দুর্গাপুর ইউনিয়নে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উদ্যোগে এ মাংস বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মো. শরিফুল ইসলাম, সহকারী প্রকল্প কর্মকর্তা মো. হাবিবুর রহমান মো. আব্দুস সালাম এবং মো. শামীম আহম্মেদসহ সংস্থার আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংস্থার প্রজেক্ট ম্যানেজার মো. শরিফুল ইসলাম বলেন, গত বছরেও দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছিলো। এ বছর সংস্থার পক্ষ থেকে মোট ৩৫ টি গরু কোরবানি দেওয়া হয়েছে, যেখানে সমাজের সবচেয়ে হতদরিদ্র পরিবারগুলো মাংস পেয়েছেন, যারা কোরবানি ঈদ ছাড়া গরুর মাংস কিনতে পারে না, তারাই কেবলমাত্র এই সুবিধা পাচ্ছে।

এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা সঙ্গে কথা হলে বলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশে অসচ্ছল ওঅসহায় গরিব-দুঃখীদের এই মাংস বিতরণ কার্যক্রম খুবই যৌক্তিক ও সময় উপযোগী, আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করি আগামীতেও তারা এই কার্যক্রম আরও বেগবান ওসম্প্রসারণ করবেন।

Facebook Comments Box

Posted ১০:৫৫ অপরাহ্ণ | শনিবার, ১৪ জুন ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com