



গাজীপুর প্রতিনিধি | শুক্রবার, ৩০ মে ২০২৫ | প্রিন্ট | 204 বার পঠিত

গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ নির্বাচনে ১৬টি পদের মধ্যে সভাপতি– সাধারন সম্পাদকসহ পাঁচটি পদে জামায়াত সমর্থিত সবুজ প্যানেল নির্বাচিত হয়েছেন । বিজয়ীরা হলেন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে জামায়াতের আলহাজ্ব মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (২৯ মে) নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জামায়াতের সমর্থিত মোট পাঁচজন নির্বাচিত হয়ে গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে প্রথমবারের মত চমক সৃষ্টি করেছেন।
জামায়াত সমর্থিত বিজয়ী হয়েছেন সভাপতি: আলহাজ্ব মো. শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক: মো. মোস্তাফিজুর রহমান কামাল, সহ-সাধারণ সম্পাদক: মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী, সদস্য: আব্দুর রহিম ও মাহদী হাসান। ১৬ জনের মধ্যে প্যানেলের বাকী ১১ জন বিএনপি সমর্থিত বিজয় লাভ করেছেন।
বিএনপি সমর্থিতদের মধ্যে সহ- সভাপতি: আব্দুল হামিদ, কোষাধক্ষ্য: মো.আবুল কালাম আজাদ, লাইব্রেরী সম্পাদক: মো. কামরুল হাসান রাসেল, অডিটর: রবিউল আলম, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: মো. সালাহ্ উদ্দিন খান অপু, মহিলা সম্পাদিকা: আজিজা আক্তার, সদস্য: মো. আসিফ রায়হান কাউসার, আশিকুর রহমান, কামরুল হাসান, ফাতেমা খান, শ্যামল সরকার।

Posted ১১:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ মে ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


