



শান্তিগঞ্জ প্রতিনিধি | মঙ্গলবার, ২৭ মে ২০২৫ | প্রিন্ট | 251 বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এড. আজাদ বখত এন্ড ফরিদ বখত গণপাঠাগার এর শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় শান্তিগঞ্জ বাজারে নিয়ামত উল্লাহ কয়েছ এর সভাপতিত্বে,সুলতানগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাষ্টার
সুলতান আহমদ এর পরিচালনায়- শান্তিগঞ্জ বাজারে গণপাঠাগার উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
উদ্বোধন শেষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ,দ্বীনি সিনিয়র ফাযিল( ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মমতাজুল হাসান আবেদ, ইসলামগঞ্জ কলেজের অধ্যক্ষ নুরুজ আলী, সুনামগঞ্জ জজকোর্টের সিনিয়র আইনজীবি এড. হেলাল উদ্দীন, উপজেলা জামাতের আমীর হাফিজ আবু খালেদ, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ইলিয়াছ মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, স্বাগত বক্তব্য রাখেন এড. আজাদ বখত এন্ড ফরিদ বখত গণপাঠাগার এর পরিচালক মামুন আহমদ প্রমূখ।

Posted ১০:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


