শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জে বাক ও শারীরিক প্রতিবন্ধি শিশুকে কবরস্থানে বলৎকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় প্রভাবশালীদের!

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   সোমবার, ২৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   104 বার পঠিত

শান্তিগঞ্জে বাক ও শারীরিক প্রতিবন্ধি শিশুকে কবরস্থানে বলৎকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় প্রভাবশালীদের!

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় একজন বাক ও শারীরিক প্রতিবন্ধি শিশুকে (১১) কবরস্থানের ভিতরে জঙ্গলে নিয়ে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার (২৪ মে) সন্ধ্যার পূর্বে উপজেলার জয়কলস গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবন্ধি শিশু তাদের একটি গাভী গরু বাড়িতে আনার জন্য হাওরে গেলে একই গ্রামের আব্দুল মোতালিবের পুত্র ইমন মিয়া (২৫) তাকে ভয়ভীতি দেখিয়ে জঙ্গলের ভেতর নিয়ে গিয়ে কাপড় খুলে বলৎকার করে। শিশুটির মলদ্বারে মারাত্মক ক্ষত সৃষ্টি হয় এবং রক্তক্ষরণ শুরু হলে তাকে প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী শিশুর মা সাংবাদিকদের জানান, “ঘটনার পর ইমনের বাবা-মাকে জানাইলে তারা উল্টো গালিগালাজ করে ও ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। এখন এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

অভিযুক্ত ইমন মিয়ার পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, “ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Posted ১০:১০ পিএম | সোমবার, ২৬ মে ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com