সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাটে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন

গোয়াইনঘাট প্রতিনিধি   |   রবিবার, ২৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   153 বার পঠিত

গোয়াইনঘাটে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, কোনো ধরনের হয়রানি ছাড়াই জমির খতিয়ান সরবরাহ করা, মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপিসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সুবিধা জনগণের দোঁড়গোড়ায় পৌছে দেয়ার উদ্দেশ্যে সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা ২০২৫ উদ্বোধন।

রোববার (২৫ মে) সকালে গোয়াইনঘাট উপজেলার ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ ভূমি মেলার উদ্বোধন করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাটের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন শিকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ইন্সট্রাক্টর আতাউর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, গোয়াইনঘাট থানার এসআই মহরম আলী, গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবুলসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শুরুতেই ভূমি মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box

Posted ১১:০৭ অপরাহ্ণ | রবিবার, ২৫ মে ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com