সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সেমিনার

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   মঙ্গলবার, ২০ মে ২০২৫   |   প্রিন্ট   |   166 বার পঠিত

শান্তিগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সেমিনার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘ বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুর ১১ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমার পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন- জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়, সহকারী পরিচালক একে এম আযাদ ভুইয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উসমানীনগর সমাজসেবা অফিসার জয়তী দত্ত।

সেমিনারে আরও বক্তব্য রাখেন- পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান ও থানার সেকেন্ড অফিসার এসআই নোবেল সরকার প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, পেশাজীবী প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ মে ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com