সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমতলী নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারের সাথে আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

আমতলী (বরগুনা) প্রতিনিধি   |   সোমবার, ১৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   138 বার পঠিত

আমতলী নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারের সাথে আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রোকনুজ্জামান খান, আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ মিলিত হয়েছেন। ১৯ মে সোমবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা কমপ্লেক্স প্রশাসনিক ভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাৎ এ আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, রেজাউল করিম, সাবেক সভাপতি শাহবুদ্দিন পান্না, সহ সভাপতি জসিম উদ্দিন হাওলাদার,সহ সভাপতি সৈয়দ নূহুউল আলম নবীন, সাধারণ সম্পাদক, মনিরুজ্জামান সুমন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন মাতুব্বর, কল্যান ট্রাস্ট সম্পাদক, সাফায়েত আল মামুন, সদস্য কেএম সোহেল উপস্থিত ছিলেন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন এবং উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত ও পরামর্শ শোনেন। তিনি বলেন, আপনারা সমাজের দর্পণ। আপনাদের সহযোগিতা ছাড়া একটি সুন্দর ও সমৃদ্ধ আমতলী গড়া সম্ভব নয়। তিনি আরও যোগ করেন, আমি এখানে সেবক হিসেবে এসেছি এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করতে চাই।

সাংবাদিকরা তাদের বক্তব্যে উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন সংক্রান্ত বিষয় তুলে ধরেন। তারা বিশেষ করে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

ইউএনও মো: রোকনুজ্জামান খান সাংবাদিকদের বিষয় গুলো মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, “যেকোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে এবং এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য।

উপস্থিত সাংবাদিক বৃন্দ নতুন ইউএনও-কে স্বাগত জানান এবং উপজেলার সার্বিক উন্নয়নে তাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তারা আশা প্রকাশ করেন, ইউএনও-এর গতিশীল নেতৃত্বে আমতলী আরও উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।

স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের একটি শক্তিশালী যোগসূত্র স্থাপিত হবে। সাক্ষাৎ শেষে ইউএনও সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সকলের সম্মিলিত ভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

Posted ১১:১৬ অপরাহ্ণ | সোমবার, ১৯ মে ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com