



গোয়াইনঘাট প্রতিনিধি | রবিবার, ১১ মে ২০২৫ | প্রিন্ট | 341 বার পঠিত

সিলেটের গোয়াইনঘাটের উপজেলার আমার গ্রাম আমার শহর প্রকল্পের আওতাধীন হাদারপার আনফরের ভাঙ্গা দমদমীয়া সাড়ে ৬ কিলোমিটার সড়কের আরসিসি ঢালাই কাজ ও নির্মাণাধীন কালভার্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন উপজেলা প্রকৌশলী এলজিইডি হাসিব আহামেদ।
রোববার (১১ মে) ১২ টা থেকে আড়াই টা পর্যন্ত সড়কের বিভিন্ন স্থান ও দমদমীয়া এলাকায় ঘুরে ঘুরে সড়কের আরসিসি ঢালাই কাজের জন্য আনা মালামাল নিম্নমানের কিনা পর্যবেক্ষণ করছেন।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা পিডি অফিস থেকে ওই প্রকল্পের তদরকিতে দায়িত্বরত সহকারী প্রকৌশলী শিহাব শাহরিয়ার রাব্বি ,রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, দৈনিক কালবেলা পএিকার গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি মোঃ আজিজুর রহমান, দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার সৈয়দ হেলাল আহমদ বাদশা,দৈনিক উওর পুর্ব পত্রিকার গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি হারুন আহমদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদ সাংবাদিকদের বলেন,আমার গ্রাম আমার শহরের একটি রাস্তার ৬. ৮ কিলো আরসিসি ঢালাই করা হবে।দমদমীয়া এলাকয় কিছুটা সিসির কাজ হয়েছে আরসিসির কাজ বাকি আছে। আরসিসি ঢালাই কাজটা গত দুই দিন ধরে আমি ইচ্চা করে বন্ধ রেখেছি পরিদর্শনের জন্য। কাজের মান নিয়ে লোকজনের মধ্যে ধিদাদন্ধ ছিল। পরিদর্শনে বালুর মধ্যে কিছুটা মাটি পেয়েছেন এবং এগুলো সাইট থেকে সরিয়ে দেওয়ার জন্য ঠিকাদারকে বলেছি। এই বালু যতক্ষণ এই সাইটে থাকবে সম্পূর্ণ কাজ বন্ধ রাখার জন্য ঠিকাদারকে বলা হয়েছে।এছাড়াও রডে কিছু সর্টেজ আছে সেগুলো ঠিক করে নিতে বলা হয়েছে।
তিনি আরো বলেন,টেকসই কাজের জন্য ঢাকা পিডি অফিস থেকে সরাসরি একজন ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয়েছে। যার তত্ত্বাবধানে কাজ সম্পন্ন করা হবে। তিনি প্রতিদিন কাজের সাইটে কাজ তদারকি করবেন।
অবিভক্ত রুস্তমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেন, আমার গ্রাম আমার শহর প্রকল্পের আওতায় কাজ পেয়ে আমরা এলাকাবাসী খুশি। আমি প্রতিদিন কাজের সাইটে আসি,কাজের মালামালে কিছুটা ত্রুটি থাকলেও মেজর কোন সমস্যা নেই। কাজ ভালোভাবেই হচ্ছে।
উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, আমার গ্রাম আমার শহর প্রকল্পের আওতাধীন সম্প্রতি আরএইচডি দয়ার বাজার ভাটরাই হাদারপার জিসি রাস্তার আনফরের ভাঙ্গা হতে দমদমীয়া পর্যন্ত ৬৬৫০ মিটার চেইনেজ আরসিসি ঢালাই কাজ করা হবে ৭ টি কালভার্ট নির্মাণ সহ যার চুক্তি মূল্য ২৬ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৩৮১ টাক।প্রায় সাড়ে ৬ কিলোমিটার সড়কের মধ্যে প্রথম তিন কিলোমিটার ১৯ ফুট প্রশস্ত করে ও বাকি সাড়ে তিন কিলোমিটার সড়কটি ১৬ ফুট প্রশস্ত করে মোট সাড়ে ৬ কিলোমিটার সড়কের আরসিসি ঢালাই পাকা করার দরপত্র আহবান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কাজটি পায় এমএম বিল্ডার্স ইন্জিনিয়ারিং লি মেসার্স কামরুল এন্ড ব্রাদার্স (জেডি)। এলজিইডি সূত্রে জানা গেছে, সড়কটি হাদারপার আনফরের ভাঙ্গা এলাকা থেকে দমদমীয়া পর্যন্ত ৬৬৫০ মিটার আরসিসি ঢালাই দেওয়া হবে।
এদিকে বেলা ৩টা থেকে বিকাল পর্যন্ত পাইলট গ্রাম বগাইয়া প্রকল্পের প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে বিজিবি ক্যাম্প হতে বগাইয়া মুসলিম পাড়া, বগাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বগাইয়া লিডার পাড়া, বাগাইয়া মোকাম থেকে বগাইয়া দক্ষিণ পাড়া সড়কে বক্স ইট সলিং রাস্তার কাজের অগ্রগতি পরিদর্শনও করেছেন উপজেলা প্রকৌশলী।

Posted ১০:২১ অপরাহ্ণ | রবিবার, ১১ মে ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


