সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সংবাদ সম্মেলনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সুবিপ্রবি’র শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি পালন

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   সোমবার, ২৮ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   201 বার পঠিত

সংবাদ সম্মেলনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সুবিপ্রবি’র শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি পালন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিনের মহোদয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এবং মানহানিকর বিবৃতি প্রত্যাহারের দাবীতে রাস্তায় নেমে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৮ এপ্রিল) বিকাল ২টায় শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার পয়েন্টে সুবিপ্রবির সাধারণ শিক্ষার্থীর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।

প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য রাখেন সুবিপ্রবির পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাকবিল এইস এস চৌধুরী, রসায়ন বিভাগের সাইদুর রহমান মাহি, গনিত বিভাগের আব্দুর রহমান নিশাদ সহ প্রমূখ।

শিক্ষার্থীদের দাবী কর্তৃপক্ষ যেন শিক্ষার্থীদের দ্রুত স্থায়ী ক্যাম্পাস চালু করে দেন। তারা আরও বলেন সুবিপ্রবির কার্যক্রম শান্তিগঞ্জে এলাকায় সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। আমাদের উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন মহোদয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এবং মানহানিকর বিবৃতি প্রত্যাহারের দাবীতে জানিয়ে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Facebook Comments Box

Posted ১০:১২ অপরাহ্ণ | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com