শিরোনাম >>
শিরোনাম >>

সীমান্তে ৬ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

গোয়াইনঘাট প্রতিনিধি   |   শনিবার, ২৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   108 বার পঠিত

সীমান্তে ৬ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৬ কোটি টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

শনিবার (২৬ এপ্রিল) সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন, ৪৮ বিজিবির উপ অধিনায়ক মেজর মোঃ নুরুল হুদা।

শনিবার বিকাল ৩ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন,সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় লেহেঙ্গা, স্কিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, ক্লপ জি ক্রিম, জিলেট ব্লেইড,চিনি, ফিয়ামা সাবান,পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ,কিটকাট চকলেট, ফুচকা, শুটকি, পান এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক ও পিকআপ জব্দ করে।এসবের আনুমানিক বাজারমূল্য ৬( ছয় কোটি) টাকা।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, উর্ধতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে জব্দ করা হয়। আটককৃত চোরাচালানি মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Posted ১০:৩৮ পিএম | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com