সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মেয়েকে বিয়ে দিতে ছুটিতে এসে বজ্রপাতে প্রবাসীর মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি   |   শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   157 বার পঠিত

মেয়েকে বিয়ে দিতে ছুটিতে এসে বজ্রপাতে প্রবাসীর মৃত্যু

একমাত্র মেয়েকে বিয়ে দিতেই ছুটিতে দেশে এসে বজ্রপাতে জীবন মিয়া নামে এক দুবাই প্রবাসীর মৃত্যু হয়েছে। সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ পান্তুমাই গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে তিনি মারা জান।

নিহত জীবন মিয়া (৪৫) গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ পান্তুমাই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার এসআই ও পশ্চিম জাফলং ইউনিয়নের বিট অফিসার তরিকুল ইসলাম।

স্থানীয় বাসিন্দা সেলিম উদ্দিন জানান, দুই মাস আগে জীবন মিয়া তার একমাত্র মেয়েকে বিয়ে দিতেই চার মাসের ছুটিতে দুবাই থেকে দেশে আসেন।গত রোববার তার মেয়েকে বিয়ে দিয়েছেন।জীবন মিয়া আজকে শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যান।হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।তার আত্নীয়স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

পারিবারিক সূত্রের বরাতে তিনি আরোও জানান,দীর্ঘ দিন থেকে তিনি প্রবাসে ছিলেন।তার কোন ছেলে সন্তান নেই একটি মাত্র মেয়ে। মূলত মেয়েকে বিয়ে দিতেই চার মাসের ছুটিতে দুই মাস আগে দেশে আসেন। গত রোববার (২০এপ্রিল) একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন বলে জানান তিনি।

Facebook Comments Box

Posted ১০:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com