মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাটে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি   |   সোমবার, ২১ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   140 বার পঠিত

গোয়াইনঘাটে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাটের আওয়াইল খাল থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার ( ২১ এপ্রিল ) দুপুরে উপজেলার ১২নং সদর ইউনিয়নের গোয়াইনঘাট সরকারি কলেজের সড়কের পাশে আওয়াইল খালের পানি থেকে ভাসমান অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আওয়াইল খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ স্থানীয় পথচারীরা দেখতে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে স্থানীয়রা জানায়, গত কয়েক দিন ধরে লোকটিকে উপজেলার বিভিন্ন বাজারে পাগল হিসেবে দেখেছেন। তারা ধারণা করছেন গত দুই তিন দিন আগে পানিতে ডুবে মারা গেছে। লাশ ফুলে ফেঁপে গেছে শরীরের অনেক যায়গার চামড়া উঠে গেছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, আওয়াইল খালে লাশ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে গত দুই তিন আগে সে মারা গেছে তবে কিভাবে মারা গেছে এখনো কিছু বলা যাচ্ছে না। লাশের এখনো পরিচয় পাওয়া যায়নি।লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:০৩ অপরাহ্ণ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com