মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সৌদিতে ভবন থেকে পড়ে বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   123 বার পঠিত

সৌদিতে ভবন থেকে পড়ে বাংলাদেশি নিহত

সৌদিতে ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবক নিহত মো. নজরুল ইসলাম: ফাইল ফটো

সৌদি আরবের রিয়াদে দুর্ঘটনায় মো. নজরুল ইসলাম (২৪) নামে সিলেটের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) সৌদি সময় ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের মুরারগাঁও গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

নিহতের বাবা নিজাম উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার সৌদি সময় ভোর ৪টার দিকে একটি বহুতল ভবনে কাজ করছিল নজরুল। একপর্যায়ে অসাবধানতাবশত নিচে পড়ে তার মৃত্যু হয়।

স্বজনরা জানান, সৌদিতে কাজ করতে গিয়ে ভবনের নিচে পড়ে যান নজরুল। এ সময় একটি রড তার শরীরে ঢুকে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত নজরুলের মরদেহ দেশে আনার চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ১০:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com