মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জে গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবক দেলোয়ার নিহত

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   143 বার পঠিত

শান্তিগঞ্জে গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবক দেলোয়ার নিহত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে ঝড়ের সময় বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত দেলোয়ার নোয়াগাঁও গ্রামের জমশেদ আলীর ছেলে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৫ টায় পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বজ্রপাতের এই ঘটনা ঘটে। নিহত দেলোয়ারের চাচাতো ভাই আনোয়ার হোসেন জানান, ‘আজ বিকালে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হলে বাড়ির পাশের মাঠে চড়ানো গরু আনতে যায় দেলোয়ার হোসেন। গরু নিয়ে ফেরার সময় বজ্রপাতের আঘাতে মাঠেই লুটিয়ে পড়ে সে। খবর পেয়ে আমাদের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কৈতক ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী দেলোয়ারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

Posted ১১:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com