



সুনামগঞ্জ প্রতিনিধি | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 146 বার পঠিত

সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির সহ সাংগঠনিক সম্পাদক,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জয়কলস ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার- কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ’র মাতা জহুরা খাতুন এর ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) আছরের নামাজের পর মরহুমার ছেলে কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ এর আয়োজনে মাওলানা এনামুল হকের সার্বিক সহযোগিতায় উজানীগাঁও জামে মসজিদে দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ইমাম ও খতিব হাফিজ মাওলানা রশিদ আহমদ এবং শান্তিগঞ্জ আব্দুল মজিদ জামে মসজিদে দোয়া পরিচালনা করেন ইমাম হাফিজ মাওলানা জুবায়ের আহমদ।
এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দ্বীনদার মুসল্লীয়ানগণ।

Posted ১০:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


