মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমতলীতে মাছের পোনা অবমুক্ত

আমতলী (বরগুনা) প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   105 বার পঠিত

আমতলীতে মাছের পোনা অবমুক্ত

বরগুনা জেলার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আলাদত প্রাঙ্গণের পুুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বরগুনা চীপ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল আলম এ মাছের পোনা অবমুক্ত করেছেন।

পরে তিনি আমতলী আইনজীবি সমিতি মিলনায়তনে আইজীবিদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ মহসীন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চীপ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইফতি হাসান ইমরান। অ্যাডভোকেট ইসহাক বাচ্চুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট নুরুল ইসলাম শানু, হরিহর চন্দ্র দাশ, আলহাজ্ব নুরুল ইসলাম, আওলাদ হোসেন আকন্দ, মিজানুর রহমান ও কোর্ট পরিদর্শক মোঃ বশির আলম প্রমুখ।

প্র্ধান অতিথি তার বক্তব্যে বলেন, আদালত মানুষের সর্বোচ্চ ভরসার জায়গা। এখানে মানুষ ন্যায় বিচার পাবে। সকল ভুলের উর্দ্ধে উঠে আইনের মাধ্যমে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো। তিনি আরো বলেন, আপনারা খেয়াল রাখবের মানুষ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়।

Facebook Comments Box

Posted ১০:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com