মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জের সলফ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ১০টি বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩০ লাখ টাকার বেশি

সুনামগঞ্জ প্রতিনিধি   |   শনিবার, ১২ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   216 বার পঠিত

শান্তিগঞ্জের সলফ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ১০টি বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩০ লাখ টাকার বেশি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদি দোকানসহ ১০টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনে প্রায় ৩০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতির দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, রাত ১২টার দিকে গ্রামের একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। এতে ১টি মুদি দোকান, ১০টি বসতঘর, আসবাবপত্র, নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছেন,আব্দুর রক, আব্দুল শফিক, আব্দুল জলিল, আব্দুল মমিন, আবুল লেইস, ছয়ফুল মিয়া, আবুল হাসনাত, আব্দুল বাছিত, আব্দুল জাহির ও আব্দুল তাহিদ,আব্দুল মন্নার। আগুনে তাদের সবকিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন এসব পরিবার।

ভুক্তভোগীদের একজন বলেন, চোখের সামনে সব শেষ হয়ে গেল। কিছুই বাঁচাতে পারিনি। এখন আমরা পুরোপুরি পথে বসে গেছি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনোতোষ মল্লিক বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

অপরদিকে, ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা জানান, ক্ষতিগ্রস্তদের জন্য তাৎক্ষণিক সহায়তা পাঠানো হয়েছে এবং আমাদের সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

Facebook Comments Box

Posted ৬:৪৮ অপরাহ্ণ | শনিবার, ১২ এপ্রিল ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com