শিরোনাম >>
শিরোনাম >>

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জের সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১২ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   149 বার পঠিত

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জের সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ফিলিস্তিনের জায়নাবাদি ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন সুনামগঞ্জের সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ২ টায় সদর উপজেলার দিরাইর রাস্তার পয়েন্টে সিলেট -সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে মিছিল শেষে প্রতিবাদ সভায় মাওলানা আব্দুল কাইয়ূম’র সভাপতিত্বে, মাওলানা রমজান হোসাইন ও মাওলানা আব্দুল্লাহ গাজীনগরীর যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শায়খুল হাদীস মাওলানা নুরুল ইসলাম খান,মাওলানা ইমদাদুল হক, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা তাহির আহমদ, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা এম এম ইলিয়াছ আলী, মাওলানা নুরুল ঈমান, হাফিজ আবু সাঈদ, হাফিজ মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা সামছুদ্দীন, ফরিদ আহমদ সহ প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন বাংলাদেশ সরকারের উচিত ইজরায়েলের বিরুদ্ধে কুটনৈতিক তৎপরতা বাড়ানো। কুটনৈতিক তৎপরতা বাড়িয়ে ইজরায়েলের সব ধরনের পণ্য বর্জনের ডাক দেওয়া।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিভিন্ন স্তরের দ্বীনদরদী হাজার হাজার তৌহদি জনতা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভা শেষে বিশ্বের মুসলিমদের মুক্তি ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

Posted ৬:১৮ পিএম | শনিবার, ১২ এপ্রিল ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com