



গোয়াইনঘাট প্রতিনিধি | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 198 বার পঠিত

সিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৯৫ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক।

বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিওিতে সিলেট ব্যাটালিয়নের ৪৮ (বিজিবি) দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায়, বাংলাবাজার, লবিয়া, সোনালীচেলা, উৎমা, বিছনাকান্দি, সংগ্রাম, প্রতাপপুর এবং তামাবিল বিওপি এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয়, Human Normal Albumin,l,p Injection,Colinix- 1 injection, চিনি সাবান, পাথর,মাল্টা, আঙ্গুর, নারিকেল, চকলেট, ফুচকা,শীতের কম্বল, সুপারি, সালফার, মদ, বাংলাদেশ হতে পাচারকালে রসুন ও শিং মাছ, ভারতীয় গরু, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রলি এবং অবৈধ পাথর উওোলন কারী নৌকা আটক করে। আটককৃত মালামালের অনুমানিক সীজার মূল্য ৯৫ লাখ ৩ শত ৩০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি’র) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, উর্ধতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Posted ৭:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


