শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

গাজীপুর প্রতিনিধি   |   বুধবার, ০৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   175 বার পঠিত

কালিয়াকৈরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

গাজীপুরের কালিয়াকৈরে চারটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। বুধবার (৯ এপ্রিল) বিকেলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার খাড়া জোড়া এলাকায় বুধবার বিকেল ৫টার দিকে চারটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে ইমরানের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আলতাফ, হাফিজুর সাজাহানসহ চারটি গোডাউন আগুন ছড়িয়ে পরে।

সন্ধ্যায় গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, আজ বিকেলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সামনের একটি ঝুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সন্ধ্যা সাড়ে আটটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে । এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Posted ১০:৫৮ পিএম | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com