মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা : গোয়াইনঘাটে ৩ হাজার ১শ ৩৮ জন শিক্ষার্থী

মোঃ আজিজুর রহমান, গোয়াইনঘাট   |   বুধবার, ০৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   578 বার পঠিত

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা : গোয়াইনঘাটে ৩ হাজার ১শ ৩৮ জন শিক্ষার্থী

ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ৩ হাজার ১ শত ৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় ৩৪ টি বিদ্যালয় ও ১০ টি মাদ্রাসার পরীক্ষার্থীদের ৬টি কেন্দ্র ও ৫ টি ভ্যানুতে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে ৩৪টি বিদ্যালয়ের ছেলে পরীক্ষার্থী ১৩৬২ জন ও মেয়ে পরীক্ষার্থী ১৪৮২ জন, কারিগরি পরীক্ষার্থী ছেলে ১৩ জন মেয়ে পরীক্ষার্থী ১৭ জন, ১০টি মাদ্রাসা পরক্ষার্থীদের মধ্যে ছেলে ১৪৭ এবং মেয়ে পরিক্ষার্থী ১১৭ জনসহ মোট ৩১৩৮ জন এসএসসি ও সমমানের পরীক্ষার্থী পরীক্ষা দিবে।

শিক্ষকরা বলছেন, সিলেবাস নির্দিষ্ট সময়ে শেষ হয়েছে। পরীক্ষার্থীরা প্রস্তুতির যথেষ্ট সময় পেয়েছে।

বিএমএস কিন্টার গার্ডেন এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক সাবিদ ইবনে আবুল বলেন, এবার যারা এসএসসি দিচ্ছে তারা যথেষ্ট সময় পেয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

সবটুকু প্রস্তুতি নিয়েই তারা পরীক্ষাকেন্দ্রে আসবে। সম্পূর্ণ সিলেবাস ও কমপ্লিট হয়েছে, পরীক্ষার্থীদের কাছে তিনি ভালো ফলাফলের প্রত্যাশা করেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। পরীক্ষায় নকলের বিষয়ে জিরো টলারেন্স রয়েছে। প্রশ্নপত্র থানায় সিলগালা করে রাখা হয়েছে।নির্দিষ্ট সময়ে কেন্দ্রে পৌঁছে যাবে। পরীক্ষায় প্রশ্নফাঁসের কোন সুযোগ নেই। গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর নজরদারি রাখা হবে।

Facebook Comments Box

Posted ৭:০৫ অপরাহ্ণ | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com