মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জামালগঞ্জে বৌলাই নদীতে নৌকা ডুবে নিহত ৪

জামালগঞ্জ প্রতিনিধি   |   রবিবার, ৩০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   136 বার পঠিত

জামালগঞ্জে বৌলাই নদীতে নৌকা ডুবে নিহত ৪

ফাইল ছবি

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নে বৌলাই নদীতে নৌকা ডুবিতে ৪ জন নিহত ১ জন আহত হয়েছে। শনিবার (২৯ মার্চ) রাত ৯ টায় বেহেলী ইউনিয়নের হারারকান্দী নামীয় মোড়ে ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতি শনিবার মধ্যনগর স্বাপ্তাহিক হাট বার। বেহেলি ইউনিয়নের মদনাকান্দী গ্রামের সুমন সরকারের নৌকায় আশেপাশের গ্রামের লোকজন হাটবারে বাজার সদাই করতে মধ্যনগর যায়। মধ্যনগর বাজার থেকে ফেরার পথে বৌলাই নদীর হারারকান্দী মোড়ে বাক ঘুরার সময় আনুমানিক ৬০/৭০ জন যাত্রী ও মালামাল সহ নৌকাটি ডুবে যায়। নিহতরা হলেন, বেহেলী ইউনিয়ন নয়াপাড়া গ্রামের তাপস চক্রবর্তীর স্ত্রী বিউটি চক্রবর্তী (৫০), মোহনগঞ্জ থানার হাতনি গ্রামের কল্পনা সরকার,একই কল্পনা সরকারের দেবরের মেয়ে (৪), কলমাকান্দা থানার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের মেয়ে গঙ্গা সরকার (৬)। এছাড়াও নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের নিরদ সরকারের ছেলে নিরব সরকার(১০) কে গুরতর আহত অবস্থায় জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে ফেরন করেন।
বেহেলী ইউপি সদস্য দেবাশীষ সরকার জানান, মধ্যনগর থেকে যাত্রী বুঝাই বেহেলী আসার পথে নৌকাটি বৌলাই নদীর হারারকান্দী মোড়ে বাক ঘোরার সময় নৌকাটি ডুবে যায়। এতে ৪ জন নিহত একজন হয়েছে। তাৎক্ষণিক ঘটনাটি জামালগঞ্জ থানায় অবহিত করি।

এব্যাপারে জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমি ঘটনা স্থলে যাওয়ার পথে আছি। ঘটনা স্থলে পৌঁছে পুরো বিবরণ জানাচ্ছি।

Facebook Comments Box

Posted ৩:০০ অপরাহ্ণ | রবিবার, ৩০ মার্চ ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com