মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু সুমাইয়ার

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   শনিবার, ২৯ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   120 বার পঠিত

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু সুমাইয়ার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় নূর পরিবহনের বাসের চাপায় সুমাইয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে।

শনিবার (২৯ মার্চ) সকাল ৭টায় শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আহসানমারা ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুমাইয়া উপজেলার জয়কলস নোয়াগাঁও গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টায় পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য মা-বাবার সাথে ঢাকা থেকে বাড়ি ফেরে শিশু সুমাইয়া। পড়ে আহসানমারা ব্রীজ সংলগ্ন নোয়াগাঁও এলাকায় রাস্তা পারাপারের সময় নূর পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১১৬৯৮) একটি বাসে চাপায় সড়কেই প্রাণ যায় তার৷ তবে তার মা বাবা হতাহত হননি। এসময় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা মহাসড়কে জড়ো হয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন৷ পড়ে স্থানীয়দের সহযোগীতায় শান্তিগঞ্জ থানা ও জয়কলস হাইওয়ে পুলিশ যানচলাচল স্বাভাবিক করা চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানা পুলিশের এসআই নাজমুল ইসলাম বলেন, পরিবারের সাথে ঈদ করতে এসে বাস চাপায় শিশু নিহত হয়েছে। পড়ে স্থানীয় জনতা সড়কে যানচলাচল বন্ধ করে দিলে স্থানীয়দের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বাসটি আটক আছে।

Facebook Comments Box

Posted ১০:৫৩ অপরাহ্ণ | শনিবার, ২৯ মার্চ ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com