মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হঠামাড়া প্রবাসী একতা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

জামালগঞ্জ প্রতিনিধি   |   শুক্রবার, ২৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   304 বার পঠিত

হঠামাড়া প্রবাসী একতা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

জামালগঞ্জে স্বেচ্ছাসেবী মূলক সংগঠন হঠামাড়া প্রবাসী একতা নফাউন্ডেশন) এর পক্ষ থেকে অর্ধশতাধিক অসহায় সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার (পোশাক) বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার ফেনার বাঁক ইউনিয়নের হঠামাড়া গ্রামের ফুটবল খেলার পশ্চিম মাঠে অর্ধশতাধিক দুস্থ অসহায় গরীব সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার (পোশাক) প্রদান করা হয়েছে। ঈদ উপহারের মধ্যে ছিল– মহিলাদের শাড়ি, পুরুষদের লুঙ্গি।

ফাউন্ডেশন”র প্রতিষ্ঠাতা ও কমিটির সভাপতি মো. সাদ্দাম হোসেন, ও সহসভাপতি মোস্তাক আহমেদ বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের সংগঠনের পক্ষ থেকে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার (পোশাক) বিতরণ করেছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর রমজানে ইফতার সামগ্রী, ঈদুল ফিতরে ঈদ বস্ত্র, শীত মৌসুমে শীত বস্ত্র, বছরের শুরুতে শিক্ষা সামগ্রী, অসহায় অসুস্থ মানুষের মাঝে চিকিৎসা সহায়তা, রক্তদান সহ বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে থাকে। আমাদের একটাই লক্ষ্য অসহায় মানুষের সেবা করা সুখ দুঃখে তাদের পাশে দাঁড়ানো। আমরা যতদিন আছি মানুষের জন্য সেবামূলক কাজ করে যাবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন সাচনা বাজার উচ্চ বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক নুরজালাল মিয়া, হঠামাড়া গ্রামের মুরব্বি আঃ হেকিম,রুস্তুম আলী,আঃ মান্নান,ইছানুর মিয়া।“ ফাউন্ডেশন”র সাধারণ সম্পাদক ইয়াছিন , সাংগঠনিক সম্পাদক আব্দল্লাহ,.ক‍্যাশিয়া আসাদ মিয়া উজ্জল, হাছান ইব্রাহিম, সদস্য কেফায়েত উল্লাহ প্রমূখ।
শিক্ষক নুরজালাল বলেন মানবসেবার মহৎ উদ্দেশ্য নিয়ে স্বপ্নবাজ কিছু তরুণের হাত ধরে হঠামাড়া প্রবাসী একতা ফাউন্ডেশন” একটি অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভের পর থেকে সংগঠনটি সমাজসেবামূলক নানামুখী কর্মকাণ্ড চলমান আছে।

Facebook Comments Box

Posted ১১:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com