



গোয়াইনঘাট প্রতিনিধি | সোমবার, ২৪ মার্চ ২০২৫ | প্রিন্ট | 121 বার পঠিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের প্রতিবেশ সংকটাপন্ন ইসিএভূক্ত এলাকা থেকে রাতের আধাঁরে অবৈধভাবে যন্ত্র দানব দিয়ে পাথর উওোলনের দায়ে টাক্সফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত জাফলংয়ের জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোয়াইনঘাট সহকারী কমিশনার (ভূমি) মোঃসাইদুল ইসলামের নেতৃত্বে জাফলংয়ের জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে পাহাড় ও ফসিল জমি কেটে পাথর উওোলনের দায়ে ৪ টি এক্সকাভেটর সহ ২০ টি সেলু মেশিন ধ্বংস করা সহ একটি এক্সকাভেটর জব্দ করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদা সহ পুলিশ ও বিজিবি সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযান শেষে গোয়াইনঘাট সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুল ইসলাম জানান, জাফলংয়ের ইসিএভূক্ত জুমপাড় এলাকায় অবৈধভাবে যন্ত্র দানব দ্বারা পাথর উওোলন করা হচ্ছে,এমন সংবাদ পেয়ে টাক্সফোর্স গঠন করে অভিযান চালানো হয়েছে। অভিযানে ভেরিবাধ রক্ষায় বল্লাঘাট থেকে শুরু করে অনেকগুলো গর্তের পাথর তোলার ৪ টি এক্সকাভেটর ও ২০ টি সেলু মেশিন ধ্বংস করা হয়।এসময় আরো একটি এক্সকাভেটর জব্দ করা হয়েছে এবং পাথর উওোলন না করতে গর্তের মালিকদের সতর্ক করা হয়।

Posted ৮:০৫ অপরাহ্ণ | সোমবার, ২৪ মার্চ ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


