মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জে পুলিশ নিয়ে পালানোর চেষ্টা, ধাওয়া দিয়ে গ্রেফতার দুই

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   বুধবার, ১৯ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   152 বার পঠিত

শান্তিগঞ্জে পুলিশ নিয়ে পালানোর চেষ্টা, ধাওয়া দিয়ে গ্রেফতার দুই

সুনামগঞ্জের মদনপুর-দিরাই রাস্তার দিরাই থানাধীন শরীফপুর এলাকায় গভীর রাতে একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে দিরাই থানার টহল পুলিশ। সন্দেহ হলে দাঁড়িয়ে থাকার কারণ জানতে চায় তারা। সদুত্তর না পাওয়ায় ট্রাকে কোনো অবৈধ পণ্য আছে কি না তা যাচাই করতে মামুন নামের এক পুলিশ সদস্য ট্রাকটির উপরে উঠেন। সাথে সাথে পুলিশকে নিয়েই দ্রুত গতিতে চলতে শুরু করে ট্রাক। টহল গাড়ি নিয়ে পেচন ছোটে পুলিশ। মদনপুর মোড় পাড় হয়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ধরে ছুটতে থাকে সিলেটের দিকে।

খবর পেয়ে রাস্তায় আগে থেকেই চেকআপে বসে ছিলো শান্তিগঞ্জ থানা পুলিশ। পুলিশকে নিয়ে আসা ট্রাকটি শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে একটি যাত্রীবাহী কারকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। যদিও সৈভাগ্যক্রমে কারের যাত্রীরা তেমন আহত হননি তবে ট্রাক থেকে পালাতে গিয়ে আহত হয় ট্রাক চালক ও তার সহকারি। পরে নিশ্চিত হওয়া যায় যে, আহত ও আটককৃতরা একটি ডাকাত দলের সক্রিয় সদস্য। ট্রাকটি তারা ডাকাতির কাজে ব্যবহার করে। তাদের সাথে রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র ছিলো। পুরো এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত (আজ) রাত ১টার দিকে। তবে এখন পর্যন্ত আটক ডাকাতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী জানান, দিরাই থানার মামুন নামের এক কনস্টেবলকে নিয়ে ডাকাতেরা পালিয়ে যেতে চেষ্টা করেছিলো। শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে বিপরীতমুখী একটি কারকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিয়েছে। পরে তারাও পালানোর চেষ্টা করেছে। কিন্তু পারেনি। পালাতে গিয়ে তারা দু’জনেই কিছুটা আহত হয়েছে। তারা এখন চিকিৎসাধীন রয়েছে। তাদেরকে আটক দেখানো হয়েছে। দেশীয় অস্ত্র ও ব্যবহৃত ট্রাকটি আমরা জব্দ করেছি। বিধি মোতাবেক আইনত ব্যবস্থা নেওয়া হবে। মানুন সুস্থ্য আছেন। তাকে উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৩৪ অপরাহ্ণ | বুধবার, ১৯ মার্চ ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com