শনিবার ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বনাথে খাজাঞ্চি ইউনিয়ন ফেডারেশন কাপ-২৫ এর উদ্বোধন

বিশ্বনাথ প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   132 বার পঠিত

বিশ্বনাথে খাজাঞ্চি ইউনিয়ন ফেডারেশন কাপ-২৫ এর উদ্বোধন

সিলেটের বিশ্বনাথে জমকালো আয়োজনের মধ্যদিয়ে এবার উদ্বোধন হয়েছে খাজাঞ্চি ইউনিয়ন ফেডারেশন কাপ-২০২৫।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজাগঞ্জ বাজার সংলগ্ন মাঠে খাজাঞ্চি ফেডারেশনের সভাপতি ফারহান আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হেলাল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি মুমিন খান মুন্না।

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের নাট্য তারকা গ্রীণ বাংলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেলাল আহমদ মুরাদ ও বিপ্লব কুমার এস ওরফে উল্টা সদরুল।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ফেডারেশনের সাবেক সভাপতি রায়হান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, আমেরিকা প্রবাসী জাকির আহমদ, যুক্তরাজ্য প্রবাসী দুলাল আহমদ, আলী আহমদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমেদ শাহেদ, সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সদস্য রাজা মিয়া, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবদুস সালাম, প্রেসক্লাব সদস্য নুর উদ্দিন, সমুজ আহমদ সায়মন প্রমুখ।

Facebook Comments Box

Posted ৭:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com