বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মহানগর জিয়ামঞ্চের উদ্যোগে নগরীতে ৩১ দফার প্রচারপত্র বিতরণ

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   115 বার পঠিত

মহানগর জিয়ামঞ্চের উদ্যোগে নগরীতে ৩১ দফার প্রচারপত্র বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারে জিয়ামঞ্চ সিলেট মহানগর শাখার উদ্যোগে শনিবার (১১ জানুয়ারি) নগরীর দরগাহগেইট এলাকায় প্রচারপত্র বিতরণ করা হয়।

বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না, মহানগর যুবদলের সহ-সভাপতি মালেক আহমেদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা বাবু আহমদ, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র সদস্য আজিজ আহমদ, জিয়া মঞ্চ সিলেট মহানগর আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা, জিয়া মঞ্চ সিলেট মহানগর আহবায়ক মাসুদ আহমদ কবির, সদস্য সচিব সৈয়দ রাজন আহমদ, যুগ্ম-আবায়ক কাউসার আহমদ, জায়েদ আহমদ, শাহীন আহমদ, রুনা আহমদ শাহীন আহমদ, সদস্য নিজাম আহমদ, দপ্তর দায়িত্ব মেহেদী হাসান রানা প্রমুখ। এছাড়াও প্রচারপত্র বিতরণকালে জিয়ামঞ্চ সিলেট মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হযরত শাহজালাল মাজার প্রাঙ্গন থেকে শুরু করে সিলেটের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ১০:৩৫ অপরাহ্ণ | শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com