বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হওয়ায় প্লেন থেকে ঝাঁপ!

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   142 বার পঠিত

গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হওয়ায় প্লেন থেকে ঝাঁপ!

প্লেনে বান্ধবীর ঠিক পাশে বসেছিল যুবক। এ সময় কথা কাটাকাটির জেরে ঝগড়া করছিলেন তারা। হঠাৎ রাগান্বিত হয়ে ওঠে দাঁড়ায় যুবক এবং জরুরি বহির্গমন দরজা খুলে ফেলে। গত ৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বোস্টন এয়ারপোর্টে জেটব্লুর একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। ওই প্লেনটি রানওয়ে থেকে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুয়ের্তো রিকোর সান জুয়ানে যাচ্ছিল প্লেনটি। যুবকটি হঠাৎ করে জরুরি বহির্গমন দরজা খুলে ফেলে। ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। এফবিআইয়ের সদস্যরা তাকে এসে আটকায়। এরপর পুলিশ তাকে প্লেন থেকে নামিয়ে নিয়ে যায়। এ ঘটনায় প্লেনটি উড্ডয়নে দেরি হয়। খবর সিবিএস নিউজের।

জেটব্লুর এক মুখপাত্র বলেন, এক যুবক জরুরি দরজা খুলে ফেলেন। কিন্তু তিনি প্লেনের ভেতরই ছিলেন। বোস্টন পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা আসার আগ পর্যন্ত সহযাত্রীরা ওই যুবককে আটকে রাখেন। এরপর তাকে আটক করা হয়। পরিচয় প্রকাশ না করলেও ওই যুবককে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

অন্য প্লেনের এক যাত্রী জানিয়েছেন, এ ঘটনার কারণে তাদের প্লেনটি অবতরণ করতে পারছিল না। ওই সময় তারা বিমানবন্দরে অনেক পুলিশ সদস্যকে দেখতে পান। তখন প্লেনের জরুরি বহির্গমন দরজার স্লাইডটি খোলা ছিল।

Facebook Comments Box

Posted ৯:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com