শিরোনাম >>
শিরোনাম >>

শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে- সুনামগঞ্জে মাওলানা মামুনুল হক

সুনামগঞ্জ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   244 বার পঠিত

শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে- সুনামগঞ্জে মাওলানা মামুনুল হক

ছবি : সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অন্তবর্তীকালীন সরকার এটা করতে ব্যর্থ হলে এদেশের মানুষ বরদাস্ত করবে না।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে গণ—সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের সদস্য, সকল দুর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারীদের বিচারের আওতায় আনতে হবে। গত ১৫ বছরে বিদেশে পাঁচার হওয়া টাকা ফেরত এনে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। এগুলো অন্তবর্তীকালীণ সরকারের প্রধান চ্যালেঞ্জ।

 

 

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আজিজুল হক। সঞ্চালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জালালুদ্দীন আহমদ মাওলানা আতাউলাহ আমিন, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মাওলানা ফয়েজ আহমদ, কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা নুর উদ্দীন, সাবেক জেলা সভাপতি মাওলানা মোছা মোল্লাহ, সহ সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা জমিয়তের সহ সভাপতি সৈয়দ তালহা আলম, জেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাওলানা আতাউর রহমান, প্রচার সম্পাদক কাজী মাওলানা মো. জমিরুল ইসলাম মমতাজ, শান্তিগঞ্জ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা ছমির উদ্দীন সালেহ সহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও বিভিন্ন শ্রেণী পেশার লক্ষাধিক তৌহিদি জনতা।

Posted ১০:১৬ পিএম | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com