শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে স্ত্রীর স্বীকৃতি না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা , স্বামী পলাতক

গাজীপুর প্রতিনিধি   |   শনিবার, ১৬ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   173 বার পঠিত

গাজীপুরে স্ত্রীর স্বীকৃতি না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা , স্বামী পলাতক

গাজীপুরের কালিয়াকৈরে সালমা বেগম (৪০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মার্চ) তাঁর কথিত প্রেমিকের বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়াচালা এলাকার মৃত তারা মিয়ার মেয়ে সালমা(৪০) ।

জানা যায়, উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়াচালা এলাকার মৃত তারা মিয়ার মেয়ে সালমার ৬-৭ বছর আগে প্রথম স্বামীর সঙ্গে সালমার ছাড়াছাড়ি হয়। দুই-আড়াই বছর আগে রাখালিয়াচালার আরিফ মিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ২০২২ সালের ৩০ জুন নোটারি পাবলিকের মাধ্যমে  তারা বিয়েবন্ধনে আবদ্ধ হন।

স্বজনদের অভিযোগ, সালমা বেগম দীর্ঘদিন ধরে সংসার শুরুর জন্য আরিফকে চাপ দিয়ে আসছিলেন। তবে আরিফ রাজি হচ্ছিলেন না। একাধিক সালিশেও বিষয়টির মীমাংসা করতে পারেননি গ্রাম্য মাতবররা। এ ক্ষোভ থেকে শুক্রবার সকালে আরিফের বাড়ির টিনশেড কক্ষে ঢুকে আড়ার সঙ্গে কাপড় দিয়ে গলায় ফাঁস নেন সালমা।ঘটনার পর আরিফ মোবাইল ফোন বন্ধ করে পালিয়ে যান।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে করছেন তারা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Posted ৭:০৮ পিএম | শনিবার, ১৬ মার্চ ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com