শিরোনাম >>
শিরোনাম >>

জাফলংয়ে মিতালী সবুজ সংঘ নাইট মিনিবার ফুটবল টূর্ণামেন্ট’র ৫ম ম্যাচ সম্পন্ন

গোয়াইনঘাট প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   252 বার পঠিত

জাফলংয়ে মিতালী সবুজ সংঘ নাইট মিনিবার ফুটবল টূর্ণামেন্ট’র ৫ম ম্যাচ সম্পন্ন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের ২য় নাইট মিনিবার টুর্নামেন্টের ৫ম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে মোহাম্মদপুর মক্কা মিল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন।
খেলা পরিচালনা কমিটির সভাপতি ও সংগঠনের সাবেক সভাপতি রুবেল আহমদের সভাপতিত্বে ও সদস্য লোকমান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, সদস্য হুমায়ূন আহমদ, সাইদুল ইসলাম, নাজিম আহমেদ, যুবনেতা নূরুল হক শিকদার।
এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সাবেক সহ-সভাপতি নুর মিয়া, সদস্য লোকমান হোসেন, হোসেন আলী, ফখরুল ইসলাম, নাঈম আহমেদ প্রমুখ।
মিতালী সবুজ সংঘ আয়োজিত জমজমাট এ পঞ্চম ম্যাচে দু’টি শক্তিশালী দল অংশগ্রহণ করে। দু’দলের মধ্যকার খেলায় ১-১ গোলে ড্র থাকায় খেলাটি সরাসরি ট্রাইবেকারে গড়ায়। পরে ট্রাইবেকারে মোহাম্মদপুর বন্ধুমহল স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে জয়লাভ করে আসামপাড়া গুচ্ছগ্রাম বন্ধু সার্কেল।

Posted ৯:৪০ পিএম | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com