শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বন্ড ফ্যাশন সিলেট শাখার উদ্বোধন

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   401 বার পঠিত

বন্ড ফ্যাশন সিলেট শাখার উদ্বোধন

বন্ড ফ্যাশনের ২৩তম শোরুম এবং সিলেটের ২য় শাখা শুভ উদ্বোধন হয়েছে সিলেট নগরের পূর্ব জিন্দাবাজারস্থ বারুতখানা রোডে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় সিলেট বন্ড ফ্যাশনের ২য় শাখার ফিতা কেটে উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী আমির মোহাম্মদ আমিরুল ইসলাম এবং আব্দুল মুয়িজ অহেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বন্ড ফ্যাশনের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম, এম ডি মোহাম্মদ মিজান, জি এম এ এম এম মনিরুজ্জামান, এইচ আর ম্যানেজার মো. আশিকুর রহমান খান। এরিয়া ম্যানেজার মো. মাজেদুল ইসলাম। অনুষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বন্ড ফ্যাশনের সিলেটের ২য় শাখা উদ্বোধন উপলক্ষে রয়েছে সকল পণ্যে ১০% মূল্য ছাড় এবং নির্দিষ্ট পণ্যের উপর ২০% – ৩০% মূল্য ছাড় দেয়া হয়েছে। যা চলবে ১২-১৪ই ডিসেম্বর পর্যন্ত। বন্ড ফ্যাশনের পোশাকের গুণগত মানের নিশ্চয়তা দিয়ে ক্রেতাদের কাছে বেশ পরিচিতি লাভ করেছে।
বন্ড ফ্যাশনের এম ডি বলেন- সিলেটের মানুষের পছন্দের দিক বিবেচনা করে নতুন এই শোরুম আরও কিছু প্রোডাক্ট তৈরি করা হয়েছে। জি এম বলেন- বন্ড ফ্যাশনে কেনা কাটা করলে কাস্টমারগণ বিভিন্ন ধরনের ডিস্কাউন্টসহ গিফট পাবেন।

 

Facebook Comments Box

Posted ৬:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com