শিরোনাম >>
শিরোনাম >>

সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের সাধারণ সভা ও সংবর্ধনা

অনলাইন ডেস্ক   |   বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   428 বার পঠিত

সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের সাধারণ সভা ও সংবর্ধনা

সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপ (সিজিএস) এর সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ আল-হামরা শপিং সেন্টারের বাফেট প্যারাডাইজ পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিজিএস এর সহ সভাপতি খলিলুর রহমান সুজন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নাফিস শামস তিয়াস এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, এফবিসিসিআই এর সাবক পরিচালক, সিজিএস এর প্রধান উপদেষ্ঠা খন্দকার সিপার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা রেস্টুরেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান সিদ্দিকী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিজিএস এর সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিজিএস এর সভাপতি ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালক শান্ত দেব, সিজিএস-এর সহ সভাপতি ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব নির্বাচিত পরিচালক জহিরুল কবির শিরু, সিজিএস এর যুগ্ম সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন, সিজিএস এর সদস্য ও ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসেইন, সিজিএস এর সদস্য ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক খন্দকার ইশরার আহমদ রকি।

 

 

 

 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ সভাপতি আব্দুল মুক্তাদির, মাহবুব লস্কর, দেবাশীষ চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক, এ টি এম ইকরাম, শাহ শামসুজ্জামান জুবের, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন সোহাগ, শাহীরাজ চৌধুরী, কোষাধ্যক্ষ ফুয়াদ ইসলাম, যুগ্ম কোষাধ্যক্ষ মিজানুর রহমান শাকিল, প্রচার ও দপ্তর সম্পাদক শাহ ফায়েদ আহমদ, সহ প্রচার ও দপ্তর সম্পাদক হাসনাত শিমু, সদস্য মুজাহিদুল ইসলাম মান্না, ইকবাল হোসেন খান, শাহিদুল হক সোহেল, আফসার আহমদ, আব্দুল্লাহ আল ইসহাক লিমান, লুৎফুর রহমান, সৈয়দ শাহজাহান মঞ্জুর ইমন, দেলওয়ার জাহান চৌধুরী, আফজাল হোসেন, সায়মন মিয়া, আখলাকুর রহমান জাবের, ইসতিয়াক ইউ খান প্রমুখ।

Posted ১০:১৫ পিএম | বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com