শিরোনাম >>
শিরোনাম >>

স্বরূপকাঠিতে হারল্যান স্টোরের উদ্বোধন

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০২ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   539 বার পঠিত

স্বরূপকাঠিতে হারল্যান স্টোরের উদ্বোধন

পিরোজপুরের স্বরূপকাঠিতে দেশের সবচাইতে বড় অথেনটিক রিটেইল শপ “হারল্যান স্টোর” এর শো-রুম উদ্বোধন করলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস, চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া।

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় স্বরূপকাঠি উপজেলার ইন্দ্রেরহাট বন্দরে ওই শো-রুমের উদ্বোধন করা হয়। শো-রুম উদ্বোধন শেষে বন্দর সংলগ্ন সরকারি স্বরূপকাঠি কলেজের মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস, ইমন ও কেয়া ছাড়াও সাংবাদিক হযরত আলী হিরু এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন হারল্যান স্টোরের সিইও এমদাদুল হক সরকার, নির্বাহী পরিচালক আব্দুল আলিম শিমুল, রিমার্ক এর নিবার্হী পরিচালক মাজেদুর রহমান রতন ও ফ্রান্সাইসি শিশির রায় প্রমুখ।

অনুষ্ঠানে চলচিত্রের তারকাদের দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক অনুষ্ঠানস্থলে ভীড় জমান।

হারল্যানের ব্রান্ড এম্বাসিডর অপু বিশ্বাস বলেন, সম্প্রতি দেশের কিছু কসমেটিকস পণ্যে ত্বক ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর প্যারাবেনসহ রাসায়নিকের উপস্থিতির পর আমাদের সচেতনতা জরুরি হয়ে পড়েছে। নিজের ত্বক ও চেহারা নিয়ে ভুক্তভোগী হওয়ার কারণে আমি এর ভয়াবহতা টের পেয়েছি। কসমেটিকসে ভয়ংকর রাসায়নিকের উদ্বেগজনক হারে উপস্থিতির বিপরীতে হারল্যান স্টোর অথেনটিক এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থহীন কসমেটিক পণ্যের নিশ্চয়তা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে।

রিমার্ক হারল্যানের নির্বাহী পরিচালক ইমন বলেন, নকল প্রসাধনির ক্ষতি এড়াতে হারল্যান স্টোর আপনাদের জন্য নিয়ে এসেছে আন্তর্জাতিক মানসম্মত অথেনটিক কসমেটিকস পন্য। এই স্টোরে ক্রেতাদের জন্য ক্যাশব্যাকসহ নানা ধরনের উপহার সামগ্রীর সুযোগ রয়েছে। নারীদের পাশাপাশি পুরুষদের জন্যও রয়েছে নানা ধরনের প্রসাধনী। প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিশ্চিত হওয়ায় হাতের নাগালে মিলবে হারল্যান, নিওর, সিওডিল এবং ব্লেইজ ও স্কিনের প্রোডাক্টগুলো।

নায়িকা কেয়া বলেন, আমরা নিজেরা যা বিশ্বাস করি সেটাই আমাদের ভক্তদের সঙ্গে শেয়ার করি। কসমেটিকস ব্যবহারকারীদের কাছে অথেনটিক প্রোডাক্ট প্রাপ্তির জন্য হারল্যান স্টোর এখন নির্ভরতার প্রতীক। ভেজাল থেকে রক্ষা করে আপনার ত্বক বাঁচাতে হারল্যান স্টোর আজ আপনার শহরে এসেছে। এই স্টোর আন্তর্জাতিক মানের খ্যাতনামা অথেনটিক সব কসমেটিকস ও প্রসাধনী পণ্য প্রাপ্তি নিশ্চিত করেছে।

হারল্যান সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক মানসম্মত অথেনটিক কসমেটিকস পণ্য দেশের সবার কাছে পৌঁছে দিতেই দেশজুড়ে প্রতিটি জেলা ও উপজেলাভিত্তিক নতুন করে এসব ‘হারল্যান স্টোর’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
হারল্যানের প্রতিটি স্টোরে রয়েছে একদম বিনামূল্যে স্কিন এনালাইজার মেশিন ব্যবহারের সুযোগ। যার মাধ্যমে ভোক্তারা তাদের ত্বকের জন্য কোন ধরণের কসমেটিকস প্রয়োজন সহজেই তা জানতে পারবেন। ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে হারল্যান- নিউ ইয়র্ক স্টোরে প্রিমিয়াম প্যাকেজিং আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এই ব্র্যান্ড তার লাইনআপে রেখেছে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, জেল আইলাইনার, মাসকারা ও নেইল পলিশের মতো সাজসজ্জার নানারকম
অনুষঙ্গ।

হারল্যান ছাড়াও বিশ্বখ্যাত জনপ্রিয় ব্র্যান্ড নিওর, সিওডিল, ব্লেইজ-ও-স্কিন অরিজিনাল কসমেটিকস পণ্য পাওয়া যাবে এসব স্টোরে। শুধু তাই নয় এই স্টোরে চশমা, লেন্স বা আইল্যাসের মতো কসমেটিকস সংশ্লিষ্ট ফ্যাশন পণ্য যুক্ত করা হবে।

Posted ১১:১৭ পিএম | শনিবার, ০২ মার্চ ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com