



অনলাইন ডেস্ক | সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 74 বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। নানা রঙের ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ডে সজ্জিত র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বিএনপি প্রতিষ্ঠা করেছেন। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া কখনও দেশ ত্যাগ করেননি, কারণ বিএনপি সবসময়ই দেশের সংকটকালে জনগণের পাশে থেকেছে। বিপরীতে হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে নিজের নেতাকর্মীদের ছেড়ে।”
তিনি আরও বলেন, “জাতি ইতোমধ্যেই নির্বাচনের ট্রেনে উঠেছে, এখন আর কেউ তা থামাতে পারবে না। ইনশাআল্লাহ, আসন্ন নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। যারা স্বাধীনতাকে অস্বীকার করে দ্বিতীয় প্রজাতন্ত্রের কথা বলে, তাদের জনগণের কাছে ভোট চাওয়ার নৈতিক অধিকার নেই। নির্বাচনবিরোধী সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।”
সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও আরিফুল হক চৌধুরী, এবং বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
বর্ণাঢ্য র্যালি উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, নাসিম হোসাইন, আব্দুল কাইয়ুম জালালি পংখি, জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক পিপি, সহসভাপতি মামুনুর রশিদ মামুন (চাকসু), হাজী শাহাব উদ্দিন আহমদ, শাহজামাল নুরুল হুদা, শহিদ আহমদ (চেয়ারম্যান), মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নাজিম উদ্দিন লস্কর, ইকবাল আহমদ, ফালাকুজ্জামান চৌধুরী জগলু, কামরুল হাসান শাহীন, সুরমান আলী, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, এডভোকেট আবু তাহের, এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, এডভোকেট সাঈদ আহমদ, আবুল কাশেম, আব্দুল আহাদ খান জামাল, শাকিল মোর্শেদ; সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, মুশিকুর রহমান মুহি, এডভোকেট আল আসলাম মুমিন; মহানগর বিএনপির সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সুদিপ রঞ্জন সেন বাপ্পু, মাহবুব কাদির শাহী, এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, সাদিকুর রহমান সাদিক, নিগার সুলতানা ডেইজি, ডা. আশরাফ আলী, নুরুল মুমিন খোকন, আব্দুল হাকিম, আফজাল হোসেন, রহিম মল্লিক, মুফতি নেহাল, জাহাঙ্গীর আলম, মোতাহের আলী মাখন; যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মূর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, মির্জা বেলায়েত হাসান লিটন, নেওয়াজ বক্ত তারেক, মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ শোয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, মন্জুরুল হাসান মন্জু, ফাতেমা জামান রোজি, নাদির খান, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, দেওয়ান জাকির, খসরুজ্জামান খসরু।
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের মকসুদ আহমদ ও মির্জা সম্রাট, স্বেচ্ছাসেবক দলের আফসর খান, মহিলা দলের তাহসিন তামান্না, ছাত্রদলের সুদীপ জ্যুতি এষ ও দেলোয়ার হোসেন দিনার, জাসাসের তাজ উদ্দিন মাসুম ও রায়হান এইচ. খান, শ্রমিক দলের আব্দুল আহাদ, নুরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম জীবন। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা নুরুল হক।
বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের ব্যানার হাতে শৃঙ্খলাপূর্ণভাবে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে র্যালিটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
ক্যাপশন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির বর্ণাঢ্য র্যালি।

Posted ১০:২৫ অপরাহ্ণ | সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


